আন্তর্জাতিক

ফ্রান্সের কাছ থেকে যুদ্ধবিমান কিনছে আমিরাত

রাফালে মাল্টিরোল কমব্যাট ফাইটের জেট / aerotime
রাফালে মাল্টিরোল কমব্যাট ফাইটের জেট / aerotime

সংযুক্ত আরব আমিরাত ৮০টি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। ফ্রান্স সঙ্গে ১৯ বিলিয়ন ডলারের এই চুক্তিকে আমিরাতের সবচেয়ে বড় অস্ত্র চুক্তি বলে ধারণা করা হচ্ছে।

উপসাগরীয় অঞ্চলে দুই দিনের সফরে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। আমিরাত সফর শেষে সৌদি আরব ও কাতার সফর করারও কথা রয়েছে তার। ম্যাক্রোঁ আমিরাত সফরে আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন।

দুবাই এক্সপো ২০২০ সম্মেলনের সাইড লাইন বৈঠকে সামরিক খাতে চুক্তি স্বাক্ষর করেন ম্যাক্রোঁ এবং মোহাম্মদ বিন জায়েদ। চুক্তি অনুযায়ী আমিরাতকে ৮০টি রাফায়েল যুদ্ধবিমান, ১২টি হেলিকপ্টার এবং প্রয়োজনীয় সামরিক সরঞ্জামাদি সরবরাহ করবে ফ্রান্স।

প্রসঙ্গত, আমিরাতে ফ্রান্সের তিনটি সামরিক ঘাঁটি রয়েছে। এই চুক্তির মধ্যে দিয়ে তেল সমৃদ্ধ দেশ আমিরাতের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক আরও মজবুত হবে বলে ধারণা করা হচ্ছে। / আল জাজিরা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ