আন্তর্জাতিক

কেনিয়ায় বিয়ের বাস নদীতে, নিহত ২৩

কেনিয়ায় বাস নদীতে / Internet
কেনিয়ায় বাস নদীতে / Internet

কেনিয়ায় মধ্যাঞ্চলীয় এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় যাত্রীবাহী একটি বাস সেতু থেকে নদীতে পড়ে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। শনিবার সকালে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ও সংবাদমাধ্যম আলজাজিরা।

দুর্ঘটনাকবলিত বাসের ভেতরে এখনও আরও মরদেহ রয়েছে, রবিবার সকালে বাকি মৃতদেহগুলো উদ্ধারের চেষ্টা চালানো হবে বলে জানান কেনিয়ার কিতুই শহরের গভর্নর চ্যারিটি এনগিলু।

কিতুই শহরের এই গভর্নর বলেন, চার জন শিশু ১২ জনকে এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে ঠিক কতজন আরোহী ছিলেন তা এখনও পরিষ্কার নয়।

আলজাজিরা জানায়, ওই বাসটির হতাহত যাত্রীদের সকলেই কেনিয়ার মিওয়াঙ্গি ক্যাথলিক চার্চের গায়ক দলের সদস্য। শনিবার সকালে তাদের এক পুরুষ সহকর্মীর বিয়েতে অংশ নিতে বাসে করে অনুষ্ঠানস্থলে যাচ্ছিলেন। পরে সকাল ১১টার দিকে কিতুই শহরের পাশে একটি সেতু থেকে বাসটি নদীতে পড়ে যায়। বন্যার পানির কারণে নদীতে স্রোত বেশি ছিল এবং এতেই এই প্রাণহানির ঘটনা ঘটে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ