আন্তর্জাতিক

যুদ্ধনায়ক-মার্কিন সিনেটর-প্রেসিডেন্ট প্রার্থী বব ডোলে, মারা গেছেন

বব ডোলে, যুদ্ধনায়ক-মার্কিন সিনেটর-প্রেসিডেন্ট প্রার্থী
বব ডোলে, যুদ্ধনায়ক-মার্কিন সিনেটর-প্রেসিডেন্ট প্রার্থী

দীর্ঘ সময়ের মার্কিন সিনেটর, মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী, যুদ্ধনায়ক বব ডোলে ৯৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন। এলিজাবেথ ডোলে ফাউন্ডেশন তার মৃত্যুর খবরটি জানিয়েছে। খবর রয়টার্সের।

জানা গেছে, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন বব ডোলে। গত ফেব্রুয়ারিতে বিষয়টি নিজেই জানিয়েছিলেন বব ডোলে। এ ব্যাপারে তার চিকিৎসা চলছিল।

এক বিবৃতিতে বব ডোলের পরিবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র তার দেশের অন্যতম নায়ককে হারাল। আমাদের পরিবারের আশ্রয়ের পাহাড় হারিয়ে গেল। তিনি তার বর্ণাঢ্য জীবনে সততা, হাস্যরস, সহানুভূতি এবং নীতিকে অটুট ছিলেন। তিনি বাস্তববাদী রক্ষণশীলতার জন্য শক্তিশালী ব্যক্তি ছিলেন।

জানা গেছে, তিনবার প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছাপোষণ করেছেন বব ডোলে। রিপাবলিকান পার্টি থেকে ১৯৯৬ সালে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়েছেনও। তবে বিল ক্লিনটনের কাছে হেরে গেছেন। তারও আগে ১৯৭৬ সালে ভাইস প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টি থেকে লড়েছেন ডোলে। সেবারও তিনি হেরে যান।

তবে তিনি কানসাসের হয়ে ৩৫ বছর নেতৃত্ব দিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডান হাত অকেজো হয়ে যাওয়ার পরেও তিনি দমে যাননি। বরং গণমানুষের নেতৃত্ব দিতে চেয়েছেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডোলে একজন মার্কিন যুদ্ধ নায়ক। এক বিবৃতিতে তিনি বলেছেন, তার কারণে রিপাবলিকান পার্টি শক্তিশালী হয়ে উঠেছিল।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ডোলের প্রতি শ্রদ্ধা জানাতে মার্কিন ক্যাপিটলে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। / রয়টার্স, আরএনজি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ