আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সবচেয়ে অসৎ লোকেরাই পত্রিকা-টিভি চালায়: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেছেন তার দেশের গণমাধ্যমের প্রতি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের টিভি ও পত্রিকার মালিকরা সবচে অসৎ। একারণে তাদের মিডিয়াগুলোও অসৎ ও মিথ্যা নিউজ পরিবেশ করে। ট্রাম্পের সম্পর্কে যেসব খবর প্রকাশ করা হয় তা সব সময় মিথ্যায় ভরা থাকে বলে তার দাবি। শনিবার রাতে ফ্লোরিডায় তার মার-এ-লাগো রিসোর্টে দলীয় সমর্থকদের তিনি এসব কথা বলেন।

ট্রাম্প এসময় আমেরিকান মিডিয়াকে রীতিমতো শ্রবণের অযোগ্য ভাষায় আক্রমণ করেন। মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলিকে ‘অসভ্য’বলে অভিহিত করেন।

ট্রাম্প বলেন, ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় সম্পর্কে তাদের দেশীয় মিডিয়া যা লিখেছিল কিংবা বলেছিল সবই ছিল মিথ্যা। নির্বাচনে তারই জয় হয়েছিল বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, আমাদের কোন প্রেস নেই। সংবাদপত্র ভয়াবহ দুর্নীতিগ্রস্ত। যদি আমাদের সম্পর্কে একটি ভাল খবর থাকে, মিডিয়া এটিকে খারাপ গল্প করে তোলে। এবং যদি এটি একটি খারাপ গল্প হয় তবে তারা এটিকে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট গল্প করে তোলে। এই সাংবাদিকরা মানুষের মধ্যে সবচেয়ে অসৎ গোষ্ঠী! / নিউইয়র্ক টাইমস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ