আন্তর্জাতিক

আগ্নেয়গিরির অগ্নুৎপাত: ইন্দোনেশিয়ার মৃত্যু বেড়ে ২২

ইন্দোনেশিয়ায় অগ্নুৎপাত
ইন্দোনেশিয়ায় অগ্নুৎপাত

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মাউন্ট সিমুরু আগ্নেয়গিরির অগ্নুৎপাতে সোমবার (৬ ডিসেম্বর) পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছেছে। মারা যাওয়া এসব মানুষদের মধ‌্যে ১৩ বছর বয়সী এক শিশুও রয়েছে। এছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অসংখ‌্য মানুষ।

গত শনিবার থেকে মাউন্ট সিমুরুতে অগ্নুৎপাত শুরু হয়। আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত ছাই ও লাভার স্তর এতোটাই পুরু যে আশেপাশের গ্রামগুলোর এক তলা বাড়ি এর নিচে চাপা পড়ে।

সংবাদ সংস্থা এপি ও রয়টার্স জানায়, সোমবার পর্যন্ত ২২ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো নিখোঁজ আছে ২৭ জন।

সংবাদ সংস্থা্ দুটি আরো জানায়, বাঁজে আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা বন্ধ থাকার পর সোমবার পুনরায় তা শুরু করা হয়। এরপর সাম্বারউলুহ গ্রাম থেকে প্রথমে ১৩ বছর বয়সী এক শিশুর মৃতদেহ পাওয়া যায়। পরে সপিতুরাং থেকে উদ্ধার হয় আরো পাঁচটি মৃতদেহ।

দেশটির আগ্নেয়গিরি এবং ভূতাত্ত্বিক ঝুঁকি প্রশমন কেন্দ্র জানায়, সোমবারও আগ্নেয়গিরি থেকে উদগীরণের হয়েছে। আগ্নেয়গিরিটির এখনো সক্রিয় বলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে ওই স্থান থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ইন্দোনেশিয়ার ন‌্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজিন্সির মুখপাত্র আব্দুল মুহারি বলেন, এখন পর্যন্ত ৫৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের অধিকাংশের শরীরই আগুনে ঝলসে গেছে। / পিপল ডট কম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ