আন্তর্জাতিক

যুক্তরাজ্যের শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হলেন টিউলিপ

টিউলিপ সিদ্দিক, শ্যাডো ইকোনমিক সেক্রেটারি, লেবার পার্টি, যুক্তরাজ্য
টিউলিপ সিদ্দিক, শ্যাডো ইকোনমিক সেক্রেটারি, লেবার পার্টি, যুক্তরাজ্য

যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন ছায়া মন্ত্রিসভার শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। এক টুইট বার্তায় নতুন দায়িত্বের কথা নিশ্চিত করেছেন তিনি।

একইসঙ্গে লন্ডনের ফিন্যান্সিয়াল সিটির ছায়ামন্ত্রী হিসেবেও থাকবেন টিউলিপ।

টিউলিপ শ্যাডো চ্যান্সেলর রিচার্ড রিপস এমপির টিমের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। তিনি লেবার পার্টির হয়ে সরকারের ব্যাংক, ইন্স্যুরেন্সসহ সামগ্রিক আর্থিক খাতের কর্মকাণ্ডে নজরদারি করবেন।

টিউলিপ ২০১৬ সালে লেবার পার্টির হয়ে শ্যাডো মিনিস্টার ফর আরলি ইয়ার এডুকেশনে শিশু কল্যাণ ও প্রাক প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করেছেন। এছাড়া করবিনের প্রথম ছায়া মন্ত্রিসভার সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়কমন্ত্রী মাইকেল ডাগারের ব্যক্তিগত সচিব ছিলেন তিনি।

ব্রিটেনে ৫৬তম সাধারণ নির্বাচনে হ্যামস্টিড ও কিলবার্ন আসন থেকে এমপি পদে বিজয়ী হন শেখ রেহানার মেয়ে টিউলিপ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ