আন্তর্জাতিক

খাসোগি হত্যাকাণ্ড: সন্দেহভাজন সৌদি নাগরিক ফ্রান্সে গ্রেফতার

জামাল খাসোগি, সৌদি সাংবাদিক
জামাল খাসোগি, সৌদি সাংবাদিক

সৌদি সাংবাদিক ও দেশটির সমালোচক জামাল খাসোগি হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে এক সৌদি নাগরিককে গ্রেফতার করেছে ফ্রান্সের আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রিয়াদের উদ্দেশে যাত্রার জন্য চার্লস-ডি-গল বিমানবন্দরে গিয়েছিলেন খালেদ আলওতাইবি। সেখানেই তাকে গ্রেফতার করা হয়। খবর নিউ ইয়র্ক পোস্টের। খালেদ সৌদি রাজপরিবারের নিরাপত্তাকর্মী ছিলেন।

প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০১৮ সালের অক্টোবর মাসে তুর্কির সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগিকে হত্যার পর তুর্কি সরকার ২৬ জন সন্দেহভাজনের তালিকা প্রকাশ করেছিলো। ৩৩ বছর বয়সী খালেদ আলওতাইবি খাসোগি হত্যার দায়ে যে ২৬ জন অভিযুক্ত তাদের মধ্যে একজন।

আরও জানা যায়, খালেদ তার নিজের আসল নাম ব্যবহার করেই ভ্রমণ করছিলেন।

খাসোগিকে হত্যাকাণ্ডের পর সৌদি সরকার দাবি করেছিলো, জামাল খাসোগিকে দেশে ফিরতে রাজি করানোর জন্য যে অ্যাজেন্টদের পাঠানো হয়েছিলো তাদের ‘অভিযানে’ তিনি নিহত হয়েছেন। যদিও তুরস্কের কর্মকর্তারা শুরু থেকেই দাবি করছেন, ওই ঘটনায় জড়িত অ্যাজেন্টরা সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায়ের আদেশে কাজটি করেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ