আন্তর্জাতিক

বুরুন্ডির কারাগারে আগুন, নিহত ৩৮

বুরুন্ডির কারাগারে আগুন / The Guardian
বুরুন্ডির কারাগারে আগুন / The Guardian

বুরুন্ডির একটি কারাগারে বড় ধরনের এক অগ্নিকাণ্ডে ৩৮ জনের প্রাণহানি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট প্রোসপার বাজমবানজা। খবর এএফপি’র।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) ভোর ৪টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই জেলখানার অনেকগুলো এলাকা ধ্বংস হয়েছে। দেশটির কয়েকজন শীর্ষ পর্যায়ের মন্ত্রীকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রোসপার। এ অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটেছে তা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

প্রোসপার বাজমবানজা সাংবাদিকদের বলেন, পূর্ব আফ্রিকার দেশটির রাজনৈতিক রাজধানী গিটেগার ভবনটিতে অগ্নিকাণ্ডে আরও অন্তত ৬৯ জন আহত হয়েছে।

এদিকে এক বন্দী জানিয়েছে, আগুনে অসংখ্য কারাবন্দী পুড়ে মারা গেছেন। এক প্রত্যক্ষদর্শী জানান, গুরুতর আহতদের সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে করে হাসপাতালে নেয়া হয়েছে।

কারাগারটির ধারণক্ষমতা চারশো হলেও, সেখানে প্রায় দেড় হাজারের মতো কারাবন্দি ছিলেন বলে ধারণা করা হচ্ছে। গত আগস্টেও সেখানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। তবে সেবার কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ