আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়া হামলা চালালে কঠোর জবাব দেবে যুক্তরাষ্ট্র

ভার্চ্যুয়াল বৈঠকে আমেরিকা ও রাশিয়ার প্রেসিডেন্ট / Al Jazeera
ভার্চ্যুয়াল বৈঠকে আমেরিকা ও রাশিয়ার প্রেসিডেন্ট / Al Jazeera

ইউক্রেন ইস্যুতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে মঙ্গলবার (৭ ডিসেম্বর) এক ভার্চ্যুয়াল বৈঠকে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দীর্ঘ দুই ঘণ্টা ধরে চলা এই বৈঠকে রাশিয়াকে সতর্ক করে দিয়ে বাইডেন বলেছেন, মস্কো যদি ইউক্রেনে সামরিক অভিযান চালায় তাহলে এর কঠোর জবাব দেবে ওয়াশিংটন। খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকের পর হোয়াইট হাউস থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনের চারপাশে রাশিয়ার শক্তি বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, ওই অঞ্চলে রাশিয়া তাদের সেনা কার্যক্রম বাড়ালে এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্র দেশগুলো মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিকসহ অন্যান্য পদক্ষেপ গ্রহণ করে কঠোর জবাব দেবে।

এর আগেরদিন (৬ ডিসেম্বর) একই ইস্যুতে ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সবাই ইউক্রেনকে সাহায্য করা এবং রাশিয়াকে কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এ বিষয়ে মার্কিন এক কর্মকর্তা বলেন,ইউক্রেনের বিরুদ্ধে পুতিন কী পদক্ষেপ নেবেন, সে বিষয়ে এখনো জানে না যুক্তরাষ্ট্র। তাই আগেই নিজেদের অবস্থান রাশিয়াকে জানিয়ে দিয়েছেন বাইডেন। যদি ইউক্রেনে সামরিক হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মিত্ররা মিলে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিকভাবে কঠোর পদক্ষেপ নেবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ