আন্তর্জাতিক

বুরুন্ডির কারাগারে অগ্নিকাণ্ডে ৩৮ বন্দির মৃত্যু

বুরুন্ডির কারাগারে অগ্নিকাণ্ডে বন্দির মৃত্যু / NBC
বুরুন্ডির কারাগারে অগ্নিকাণ্ডে বন্দির মৃত্যু / NBC

পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির এক কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৮ জন বন্দির মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ ওই দুর্ঘটনার সময় কারাগারের ভেতরে অনেক বেশি সংখ্যক বন্দি অবস্থান করছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের সময় ওই জেলখানার কয়েদিরা ঘুমন্ত অবস্থায় ছিল। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ভোর ৪টায় এ আগুন লাগে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, পুরোনো এ কারাগারে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

পুলিশ সূত্র জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে জরুরি পরিষেবা পৌঁছাতে সক্ষম হয়নি। ফায়ার সার্ভিসের প্রথম গাড়িটি আসে আগুন লাগার দুই ঘণ্টা পরে। সে কারণেই হতাহতের সংখ্যা বেড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুরুন্ডির রাজনৈতিক রাজধানী গিটেগারের কারাগারে যখন আগুন লাগে তখনও অনেক বন্দি ঘুমিয়ে ছিলেন। কেউ কেউ ছাদ দিয়ে নেমে জীবন বাঁচাতে সক্ষম হয়েছেন। / রয়টার্স

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ