শুক্রবার পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াতের। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই এমনটাই জানিয়েছে। সেদিনই দিল্লি ক্যান্টনমেন্টে শেষকৃত্য সম্পন্ন হবে জেনারেল রাওয়াতের স্ত্রী মধুলিকার। খবর হিন্দুস্তান টাইমসের।
ওই সূত্রকে উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সামরিক বিমানে করে তাদের মরদেহ দিল্লিতে আনা হবে। শুক্রবার দিল্লিতে জেনারেল রাওয়াতের বাসভবনে মরদেহ নিয়ে যাওয়া হবে। বেলা ১১ টা থেকে দুপুর ২টো পর্যন্ত তাদের জানানো হবে শেষ শ্রদ্ধা।
তারপর কামরাজ মার্গ থেকে দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ারের শশ্মান পর্যন্ত শেষযাত্রা যাবে। সেখানে তাঁদের শেষকৃত্য সম্পন্ন হবে।
বুধবার তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ভি৫ হেলিকপ্টার। দূর্ঘটনায় সিডিএস জেনারেল রাওয়াত ও তার স্ত্রীসহ ১৩ জন নিহত হয়।