আন্তর্জাতিক

মালিতে বোমা বিস্ফোরণে জাতিসংঘের ৭ শান্তিরক্ষী নিহত

শান্তিরক্ষী নিহত / Al Jazeera
শান্তিরক্ষী নিহত / Al Jazeera

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বোমা বিস্ফোরণে প্রাণ গেছে শান্তিরক্ষী বাহিনীর ৭ সদস্যের। গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার দেশটির মধ্যাঞ্চলীয় বান্দিয়াগারা প্রদেশে হয় এ ঘটনা।

নিহতরা সবাই টোগোর নাগরিক। ভারি অস্ত্রসহ একটি সামরিক গাড়িতে করে যাচ্ছিলেন শান্তিরক্ষীরা। সেসময়ই ঘটে হামলার এ ঘটনা। দেশটিতে হামলায় চলতি বছর এই নিয়ে ১৯ শান্তিরক্ষীর মৃত্যু হলো।

জাতিসংঘ বলছে, এ বছর এটাই সবচেয়ে প্রাণঘাতী হামলা। ২০১২ সাল থেকে জঙ্গি নিয়ন্ত্রণে চেষ্টা করে যাচ্ছে মালি। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রায় ১৬ হাজার ৬শ’ সদস্য কাজ করছে মালিতে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ বলেন, এই জঘন্যতম হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মহাসচিব। মালি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে হামলাকারীরা দ্রুত চিহ্নিত হয়। আর তাদের বিচারের মুখোমুখি করা যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ