আন্তর্জাতিক

ইউক্রেনে হামলা হলে রাশিয়ার ওপর নজিরবিহীন অবরোধের হুমকি বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই বলে সতর্ক করেছেন যে মস্কো ইউক্রেনে হামলা চালালে দেশটির ওপর এমন নজিরবিহীন অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে, যা এর আগে পুতিন কখনও দেখেননি।

ভিডিও লিংকে বাইডেন ও পুতিনের দুঘন্টা বৈঠকের একদিন পর বুধবার নাটকীয় এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউসে সাংবাদিকদের বাইডেন বলেন, আমি এটি খুবই স্পষ্ট করেছি- ইউক্রেনে হামলা চালানোর পরিণতি হবে খুবই ভয়াবহ। এমন অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে, যা এর আগে পুতিন কিংবা অন্য কেউ দেখেনি।

তবে বাইডেন বলেন, রাশিয়াকে মোকাবেলায় মার্কিন সৈন্য পাঠানোর বিষয়টি আলোচনায় নেই।

এদিকে বাইডেন ছাড়াও নতুন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ইউক্রেনে হামলার জন্য রাশিয়াকে মূল্য দিতে হবে বলে সতর্ক করেন। তিনি জার্মানীতে প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী রুশ প্রকল্প নর্ড স্ট্রিম টু এর পরিণতি নিয়ে পুতিনকে হুঁশিয়ার করেন।

এছাড়া ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে রাশিয়াকে কৌশলগত ও ব্যাপক পরিণতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন বলেছেন, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের সাথে তার বৈঠককালে তিনিও একইধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নিড প্রাইস বলেছেন, ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালালে তারা খুব দ্রুতই অবরোধ আরোপের ব্যাপারে সম্মত হয়েছে।

এদিকে ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সৈন্য সমাবেশের বিষয়ে রাশিয়া আত্মপক্ষ সমর্থন করে বলেছে, আত্মরক্ষার্থে তারা এ পদক্ষেপ নিয়েছে। তারা আশংকা করছে, এক সময়ের সোভিয়েত রিপাবলিক ইউক্রেনকে ন্যাটোর গোলকের ভেতর টেনে নেয়া হচেছ।

গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস এর সাথে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেছেন, রাশিয়ার একটি শান্তিপূর্ণ পররাষ্ট্র নীতি রয়েছে। কিন্তু একইসঙ্গে নিজের নিরাপত্তা রক্ষারও অধিকার রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, তিনি পুতিনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।

তিনি পুতিন ও বাইডেনের ভিডিও আলোচনাকে স্বাগত জানান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ