আন্তর্জাতিক

মেক্সিকোতে অভিবাসী বহনকারী ট্রাক দুর্ঘটনায় নিহত অর্ধশতাধিক

মেক্সিকোতে ট্রাক দুর্ঘটনা / BBC
মেক্সিকোতে ট্রাক দুর্ঘটনা / BBC

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে অভিবাসী বহনকারী একটি ট্রাক উল্টে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছে। এতে ১২ জনের আহত হবার খবর জানিয়েছে বিবিসি।

স্থানীয় কর্তৃপক্ষের সূত্রে বিবিসির অনলাইন জানায়, বৃহস্পতিবার মধ্য আমেরিকা থেকে ১০০ জনেরও অধিক অভিবাসী নিয়ে চিয়াপাস প্রদেশের তুক্সতল গুতিয়েজ শহরে ট্রাকটি উল্টে যায়। এ অধিবাসীদের অধিকাংশই হন্ডুরাস ও গুয়েতেমালা থেকে আগত।

প্রদেশটির সিভিল প্রটেকশন এজেন্সির প্রধান বলেন, মেক্সিকোতে ঘটে যাওয়া এটি অন্যতম মর্মান্তিক একটি দুর্ঘটনা। হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও আছে। এ ঘটনায় অনেকে আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেপরোয়া গতির কারণে এটি রাস্তার মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চলাচলের পথে আঘাত করে। এরপরই যাত্রীসহ ট্রাকটি উল্টে যায়।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে টুইট করেছেন।

চিয়াপাস হচ্ছে গুয়েতমালার নিকটবর্তী একটি এলাকা। যেটিকে অবৈধ অভিবাসীদের অন্যতম প্রধান ‘প্রবেশ পথ’ হিসেবে বিবেচনা করা হয়।

দরিদ্রতা ও সহিংসতা হাত থেকে নিস্তার পেতে প্রতি বছরই মধ্য আমেরিকা থেকে অবৈধভাবে মেক্সিকো অতিক্রম করে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে হাজারো অভিবাসী।

অভিবাসীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তকে অন্যতম বিপজ্জনক পথ হিসেবে চিহ্নিত করে থাকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)। শুধুমাত্র এবছরই এই সীমান্তে কমপক্ষে ৬৫০ জন অভিবাসী নিহত হবার কথা জানিয়েছে তারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ