আন্তর্জাতিক

অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেওয়ার পক্ষে রায় ব্রিটিশ আদালতে

জুলিয়ান অ্যাসাঞ্জ
জুলিয়ান অ্যাসাঞ্জ

এক দশক আগে গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেওয়ার পক্ষে রায় দিয়েছেন ব্রিটিশ আদালত। শুক্রবার দেশটির হাইকোর্ট এ রায় দেন। এ ছাড়া অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে সমর্পণের ব্যাপারে নিজের ইতিবাচক সিদ্ধান্তের কথাও জানিয়েছেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। খবর বিবিসির।

তবে প্রত্যর্পণ মামলার শেষ ধাপে দেওয়া এ রায় যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষে গেলেও কিছু আইনি বাধার কারণে অ্যাসাঞ্জকে এখনই যুক্তরাষ্ট্রে পাঠানো যাচ্ছে না। শেষ পর্যন্ত এ লড়াই সুপ্রিম কোর্টে গড়াতে পারে। কারণ অ্যাসাঞ্জের বাগদত্তা স্টেলা মরিস জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করবে অ্যাসাঞ্জের আইনজীবী পরিষদ। তিনি বলেন, 'জুলিয়ানকে যে দেশ হত্যার পরিকল্পনা করেছিল, সেখানে কীভাবে তাকে হস্তান্তর করা সম্ভব।'

এর আগে চলতি বছরের জানুয়ারিতে ব্রিটিশ আদালতের এক রায়ে বলা হয়, মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকায় উইকিলিকস প্রতিষ্ঠাতাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া যাবে না। তখন ওই রায়ের বিরুদ্ধে আপিল করে যুক্তরাষ্ট্র সরকার। দেশটি আশ্বাস দেয়, অ্যাসাঞ্জকে ফিরিয়ে নেওয়া হলে বড় ধরনের শাস্তি দেওয়া হবে না। শুক্রবার রায় দেওয়ার পর ব্রিটিশ আদালতের বিচারক জানান, যুক্তরাষ্ট্রের আশ্বাসের কারণে এ রায় দেওয়া হয়েছে।

২০১৬ সালে সিআইএর ইতিহাসে সবচেয়ে বেশি তথ্য ফাঁস করে উইকিলিকস। তথ্য প্রকাশের পর জুলিয়ান অ্যাসাঞ্জকে হত্যার পরিকল্পনা করেছিল সিআইএ। ওই সময় ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়ে রক্ষা পান অ্যাসাঞ্জ। তবে ২০১৯ সালে ইকুয়েডর আশ্রয় দিতে না চাইলে ব্রিটিশ পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ