আন্তর্জাতিক

বিশ্বে ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৬০২, শনাক্ত ৬ লাখের বেশি

বিশ্বে করোনায় মৃত্যু
বিশ্বে করোনায় মৃত্যু

করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন সাত হাজার ৬০২ জন। একই সময়ে শনাক্ত হয়েছেন ছয় লাখ আট হাজার ২৫৪ জন নতুন রোগী। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন চার লাখ ৫৬ হাজার ৩৮ জন।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে বৈশ্বিক করোনাভাইরাসের আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৯৪ লাখ ২০ হাজার ৪১৭ জন। তাদের মধ্যে মারা গেছেন ৫৩ লাখ ১১ হাজার ৪৮১ জন। এছাড়া সেরে উঠেছেন ২৪ কোটি ২২ লাখ ৭১ হাজার ৫৬৯ জন।

২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এসময়ে দেশটিতে মারা গেছেন এক হাজার ৫৭৪ জন। শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৩২৬ জন। এই নিয়ে দেশটিতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ কোটি সাত লাখ পাঁচ হাজার ২৫৭ জনে। তাদের মধ্যে মারা গেছেন আট লাখ ১৭ হাজার ৩২৬ জন। এছাড়া সুস্থ হয়েছেন তিন কোটি ৯৯ লাখ ৫১ হাজার ৬৯৩ জন।

এক দিনে মৃত্যুর হিসাবে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় এক হাজার ১৭৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৮৭৩ জন। এই নিয়ে দেশটিতে শনাক্ত বেড়ে দাঁড়ালো ৯৯ লাখ ৫৬ হাজার ৬৭৯ জনে। তাদের মধ্যে মারা গেছেন দুই লাখ ৮৭ হাজার ১৮০ জন।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮ হাজার ১৯৪ জন এবং মারা গেছেন ১২০ জন। এখন পর্যন্ত দেশটিতে এক কোটি সাত লাখ ১৯ হাজার ১৬৫ জন আক্রান্ত এবং এক লাখ ৪৬ হাজার ২৫৫ জন মারা গেছেন।

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮ হাজার ৯৬৯ এবং মারা গেছেন ৪৯৬ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৬৪ লাখ ৬৩ হাজার ৭৩৭ জন এবং মোট মারা গেছেন এক লাখ পাঁচ হাজার ৯৩১ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন সাত হাজার ৭৬৫ এবং মারা গেছেন ২২৯ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ২১ লাখ ৮৪ হাজার ৮২৪ জন এবং মোট মৃতের সংখ্যা ছয় লাখ ১৬ হাজার ৭৩৩ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত তিন কোটি ৪৬ লাখ ৮২ হাজার ৬১৪ জন এবং চার লাখ ৭৪ হাজার ৮৭৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১৪০ জন এবং শনাক্ত হয়েছেন সাত হাজার ৮৭০ জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ