আন্তর্জাতিক

আফগানিস্তানকে সহায়তায় ২৮ কোটি ডলার ছাড়ে সম্মত দাতারা: বিশ্বব্যাংক

আফগানিস্তানকে সহায়তায় ২৮ কোটি ডলার ছাড়ে সম্মত দাতারা: বিশ্বব্যাংক
আফগানিস্তানকে সহায়তায় ২৮ কোটি ডলার ছাড়ে সম্মত দাতারা: বিশ্বব্যাংক

বিশ্ব ব্যাংক শুক্রবার জানিয়েছে, আন্তর্জাতিক দাতারা আফগানিস্তানকে সহায়তায় ২৮ কোটি ডলার ছাড় করার ব্যাপারে সম্মত হয়েছে। এই শীত মৌসুমে দেশটির অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী চরম খাদ্য ঘাটতির মুখে পড়তে যাচ্ছে বারবার এমন সতর্ক বার্তা দেয়ার পর এ অর্থ ছাড়ের অনুমোদন দেয়া হলো। খবর এএফপি’র।

বিশ্বব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, আফগানিস্তান রিকনস্ট্রাকশন বট্রাস্ট ফান্ড (এআরটিএফ) এর এ অর্থ এই সংকটপূর্ণ সময়ে আফগানিস্তানের জনগণের মানবিক সহায়তায় ব্যয় করা হবে।

এসব অর্থ ইউনিসেফ ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে দেয়া হবে। এ দুই আন্তর্জাতিক সংস্থার আফগানিস্তানে কার্যক্রম রয়েছে এবং তাদের লজিস্টিক ক্যাপাসিটি রয়েছে। তারা আফগান জনগণকে সরাসরি স্বাস্থ্য ও পুষ্টি সেবা সরবরাহে তাদের বিদ্যমান বিভিন্ন কর্মসূচির আর্থিক ঘাটতি পূরণে এ অর্থ কাজে লাগাবে।

এ মাসের গোড়ার দিকে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিষদ পুন:সংস্কার প্রচেষ্টার উদ্দেশ্যে এ তহবিল রি-ডাইরেক্ট করার প্রস্তাব দেয়।

জাতিসংঘ বারবার সতর্ক করে দেয় যে আফগানিস্তান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের একেবারে কিনারায় রয়েছে।

আফগানিস্তানের প্রায় দুই কোটি ২০ লাখ মানুষ এই শীত মৌসুমে চরম খাদ্য ঘাটতির মুখে পড়তে যাচ্ছে। আর এ সংখ্যা দেশটির মোট জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ