আন্তর্জাতিক

আইএমএফের সাথে নতুন চুক্তির বিরুদ্ধে আর্জেন্টিনায় বিক্ষোভ

আইএমএফের বিরুদ্ধে আর্জেন্টিনায় বিক্ষোভ / newsbulletin247
আইএমএফের বিরুদ্ধে আর্জেন্টিনায় বিক্ষোভ / newsbulletin247

আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফের সাথে ঋণচুক্তির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে আর্জেন্টিনায়। বামপন্থী দলগুলোর ডাকে সাড়া দিয়ে শনিবার রাজধানী বুয়েন্স আয়ার্সের রাজপথে নামে হাজারও মানুষ।

বিক্ষোভকারীদের দাবি, জনগণের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে ঋণের বোঝা। ঋণ শোধের পর্যাপ্ত সম্পদ বা পরিস্থিতি নেই বলে দাবি তাদের।

গত সপ্তাহে আইএমএফের সাথে আলোচনায় ওয়াশিংটন যায় দেশটির অর্থ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। আন্তর্জাতিক ঋণ দানকারী সংস্থাটির সাথে নতুন একটি চুক্তির লক্ষ্য তাদের। দুপক্ষের আলোচনা অনেকদূর এগিয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আইএমফ। চুক্তির একটি কাঠামো চূড়ান্তের কথাও জানায় প্রতিষ্ঠানটি।

২০১৮ সালে কনজারভেটিভ সরকারের অধীনে হওয়া ৪৫ বিলিয়ন ডলারের চুক্তিটিই সংস্কারের পরিকল্পনা দুই পক্ষের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ