আন্তর্জাতিক

কয়েক দিনের মধ্যে ইরাক ত্যাগ করবে মার্কিন সেনা

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা কাজেমি
ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা কাজেমি

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা কাজেমি ঘোষণা করেছেন, তার দেশে মোতায়েন বিদেশি সেনারা ‘আগামী কয়েক দিনের মধ্যে’ ইরাক ত্যাগ করবে।

তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ ঘোষণা দিয়ে বলেছেন, আমেরিকা ও ইরাকের মধ্যে স্বাক্ষরিত এক কৌশলগত চুক্তির আওতায় বিদেশি সেনারা ইরাক ত্যাগ করবে।

ইরাকের প্রধানমন্ত্রী একইসঙ্গে জানান, এখন থেকে ইরাকি সেনাবাহিনীর পরামর্শক হিসেবে কাজ করার জন্য কিছু বিদেশি সেনা ইরাকে মোতায়েন থাকবে।

এর আগে গত বৃহস্পতিবার ইরাকের একজন সেনা কর্মকর্তা বলেছিলেন, তার দেশে দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আন্তর্জাতিক জোটের যেসব সেনা মোতায়েন করা হয়েছিল তাদের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়েছে।

গত জুলাই মাসে মার্কিন সরকার বলেছিল, তারা চলতি বছরের ৩১ ডিসেম্বর নাগাদ ইরাকে ‘যুদ্ধ অভিযান’ শেষ করবে। তখন থেকে বিগত মাসগুলোতে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলে।

ইরাকের প্রধানমন্ত্রী তার ভিডিও বার্তায় আরো বলেছেন, ইরাক থেকে বিদেশি সেনা প্রত্যাহারে প্রমাণিত হচ্ছে যে, তার দেশের জনগণ নিজেদের দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করার সক্ষমতা অর্জন করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ