আন্তর্জাতিক

লেবানন ফিলিস্তিনি শরণার্থী শিবিরে গুলি নিহত ৩

লেবানন ফিলিস্তিনি শরণার্থী শিবিরে গুলিতে নিহত
লেবানন ফিলিস্তিনি শরণার্থী শিবিরে গুলিতে নিহত

লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে জানাজার নামাজ আদায়ের সময় গোলাগুলিতে তিন জন নিহত হয়েছেন।

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত এক হামাস সদস্যের জানাজায় অংশ নেয়ার সময় এ ঘটনা ঘটে। মরদেহ বহনকারী মিছিলটি শিবিরের কবরস্থানে পৌঁছানোর পর হঠাৎ করে ভিড় লক্ষ্য করে গুলি শুরু হয়।

হামাসের দাবি রবিবারের এ ঘটনায় নিহতরা তাদের দলের সদস্য।

হামাস কর্মকর্তা রাফাত আল মুররা জানিয়েছেন, গত শুক্রবার লেবাননের বন্দরনগরী টাইরের বাইরে বুর্জ আল-শেমালি শিবিরে এক বিস্ফোরণে নিহত এক ফিলিস্তিনির জানাজায় গুলি চালিয়েছে প্রতিদ্বন্দ্বি গ্রুপ ফাতাহ সদস্যরা। তিনি জানান, এই গুলিতে আরও ছয় জন আহত হয়েছে।

২০০৭ সালে জাতিসংঘের অধীনে অনুষ্ঠিত এক নির্বাচনে গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ মুভমেন্ট হামাসের কাছে পরাজিত হয়। এরপরই হামাস ও ফাতাহ পরস্পরের প্রতিদ্বন্দ্বি হয়ে ওঠে।

শরণার্থী শিবিরের এক বাসিন্দা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, মরদেহ বহনকারী মিছিলটি শিবিরের কবরস্থানে পৌঁছানোর পর হঠাৎ করে ভিড় লক্ষ্য করে গুলি শুরু হয়। এতে তিনজন নিহত হয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ