আন্তর্জাতিক

টিকার কার্যকারিতা কমিয়ে দিতে সক্ষম ওমিক্রন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ওমিক্রন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ
ওমিক্রন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

করোনার নতুন ধরন ওমিক্রন ডেল্টার চেয়ে বেশি সংক্রমণশীল ও এটি টিকার কার্যকারিতা কমিয়ে দিতে সক্ষম জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে ওমিক্রনে আক্রান্তদের উপসর্গ অপেক্ষাকৃত কম এমন তথ্যও দিয়েছে সংস্থাটি।

৯ই ডিসেম্বর পর্যন্ত ওমিক্রন বিশ্বের ৬৩টি দেশে ছড়িয়েছে। বাহরাইন, মরিশাস, সাইপ্রাস ও মালাউয়িতেও শনাক্ত হয়েছে ওমিক্রন। দক্ষিণ আফ্রিকায় দ্রুত ছড়াচ্ছে এটি। দেশটির নতুন করোনা শনাক্তের ৭০ শতাংশই হচ্ছে ওমিক্রন।

দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসাও আক্রান্ত হয়েছেন করোনায়। তার করোনার মৃদু উপসর্গ রয়েছে। যুক্তরাজ্যে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাব থাকলেও দ্রুত ছড়াতে শুরু করছে ওমিক্রন। চলতি মাসের মাঝামাঝি নাগাদ করোনা সংক্রমণের প্রধান উৎস হয়ে উঠতে পারে ওমিক্রন বলছেন দেশটির গবেষকরা।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ওমিক্রন শনাক্ত হয়েছে ১৮৯৮ জনের। এমন পরিস্থিতিতে টিকা কার্যক্রম আরও জোরদার করতে শুরু করেছে দেশটি।

চলতি সপ্তাহ থেকে ইংল্যান্ডে ১৮ বছরের বেশিদের করোনার বুস্টার ডোজ দেয়া শুরু হবে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী বছরের জানুয়ারি নাগাদ সব প্রাপ্ত বয়স্কদের বুস্টার ডোজ দেয়ার লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন সময় করোনার সংক্রমণ কমবেশি হয়েছে।

তবে চলতি বছরের মে মাসের শেষের দিকে দেশে করোনার ডেল্টা ধরনের দাপটে পরিস্থিতি খারাপ হতে থাকে। গত আগস্টের প্রথম দিকে করোনার গণটিকা দেওয়া শুরু হয়। এরপর সংক্রমণ ও মৃত্যু উভয়ই কমতে শুরু করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ