আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

সিরিল রামাফোসা
সিরিল রামাফোসা

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (১২ ডিসেম্বর) তিনি ভাইরাসটিতে আক্রান্ত বলে শনাক্ত হন। প্রেসিডেন্ট রামাফোসার শরীরে হালকা উপসর্গ রয়েছে এবং তিনি চিকিৎসা গ্রহণ করছেন।

সোমবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘রোববার কেপটাউনে সাবেক ডেপুটি প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্ক সম্মানে স্টেট মেমোরিয়াল সার্ভিসে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে চলে যাওয়ার পর থেকেই অসুস্থতা বোধ করতে থাকেন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট রামাফোসা করোনা টিকার ডোজ সম্পন্ন করেছেন এবং মাস্ক পরেই রোববারের ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অসুস্থতা বোধ করার পর তার করোনা পরীক্ষা করা হয় এবং এতে তিনি পজিটিভ বলে রেজাল্ট আসে।

প্রেসিডেন্টের দফতর থেকে দেওয়া বিবৃতি অনুযায়ী, সিরিল রামাফোসা বর্তমানে কেপটাউনে আইসোলেশনে রয়েছেন এবং আগামী সপ্তাহ পর্যন্ত নিজের ওপর অর্পিত সকল দায়িত্ব ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজাকে পালন করতে বলেছেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ