আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে টর্নেডোয় মৃত্যু শত ছাড়াতে পারে

কেন্টাকি অঙ্গরাজ্যে টর্নেডো
কেন্টাকি অঙ্গরাজ্যে টর্নেডো

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহতের সংখ্যা শত ছাড়াতে যাচ্ছে। বিধ্বস্ত ঘরবাড়ি ও কারখানা ভবনে আটকেপড়াদের জীবিত ফিরে পাওয়ার আশা ক্রমেই ফুরিয়ে আসছে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

কেন্টাকি’র গভর্নর অ্যান্ডি বেসির বলেছেন, ‘অঙ্গরাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ টর্নেডো এটি। এ পর্যন্ত অন্তত ৮০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।’

গভর্নর অ্যান্ডি বেসির বলেন, ‘টর্নেডোর লাইনে পড়া কোনোকিছুই সোজা হয়ে দাঁড়িয়ে নেই। উদ্ধারকাজ চলমান রয়েছে। যদি অলৌকিকভাবে কাউকে পাওয়া যায়।’

তবে, স্থানীয় সময় শনিবার সকালের পর থেকে কাউকেই জীবিত উদ্ধার করা যায়নি।

শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের আরাকানসাস, ইলিনয়, ইন্ডিয়ানা, কেন্টাকি, মিসৌরি, মিসিসিপি, ওহাইও ও টেনেসি অঙ্গরাজ্যে অন্তত ৫০টি টর্নেডোর ঘটনা ঘটে। সবচেয়ে ভয়াবহ ছিল কেন্টাকিতে আঘাত হানা টর্নেডোটি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন বলছে, কেন্টাকির মেফিল্ডসহ যেসব এলাকার ওপর দিয়ে টর্নেডো গেছে গোটা এলাকা ধুলায় মিশে গেছে।

কেন্টাকি’র মেয়র অ্যান্ডি বেসির জানিয়েছেন, ৩৬৫ কিলোমিটারব্যাপী এ টর্নেডোটিই যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ টর্নেডো। এর আগে ১৯২৫ সালের মার্চে মিসৌরি অঙ্গরাজ্যে ৩৫২ কিলোমিটার দীর্ঘ টর্নেডো হয়েছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ