আন্তর্জাতিক

জাপানে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৭

 জাপানে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৭
জাপানে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৭

জাপানের ডাউনটাউন ওসাকা এলাকার একটি ভবনে আগুন লেগে কমপক্ষে ২৭ জন নিহত হবার ঘটনা ঘটেছে। ভবনটি ওসাকার বাণিজ্যিকভাবে ব্যস্ততম ও বিনোদনের জন্য খ্যাত এলাকায় অবস্থিত।

পুলিশ আগুন লাগার কারণ উদঘাটনের চেষ্টা করছে বলে স্থানীয় সম্প্রচার মাধ্যম এনএইচ’র বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

বিবিসির অনলাইন প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগীরা সবাই ভয়ে কিংবা ধোয়ায় শ্বাস নিতে না পেরে মারা গেছেন। মৃতদেহগুলোকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ জানায়, উদ্ধারকারী কর্মীরা আগুন লাগার ৩০ মিনিটের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল।

২০১৯ সালে জাপান দ্বিতীয় বিশ্ব যুদ্ধোত্তর সময় পরবর্তীতে সংগঠিত সবচেয়ে বেশি হতাহতের ঘটনা দেখেছিল। কিয়োটোর একটি ফিল্ম স্টুডিওতে আগুন লেগে সেসময় ৩৬ জন মারা গিয়েছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ