আন্তর্জাতিক

ফিলিপাইনে টাইফুন তাণ্ডবে নিহত অন্তত ১৪

ছবি নাই
ছবি নাই

টাইফুন ‘রাই’-এর তাণ্ডবে ফিলিপাইনে প্রাণ হারালেন কমপক্ষে ১৪ বাসিন্দা, এখনো নিখোঁজ ৭ জন। গৃহহীন দেশটির ৩ লাখের বেশি মানুষ।

বর্তমানে গতি হারিয়ে ক্যাটাগরি-থ্রি ঝড়ে পরিণত হয়েছে রাই। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সিয়ারগাও দ্বীপে আঘাত হানার সময়ও বাতাসের গতিবেগ ঘণ্টায় ছিল ২৬০ কিলোমিটার। আর টাইফুনের ঘূর্ণনবেগ ঘণ্টায় ৩০০ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়। ভারি বৃষ্টিপাতের পাশাপাশি বন্যা, ভূমিধস সৃষ্টির মাধ্যমে পশ্চিমাঞ্চলে সরে যাচ্ছে ঝড়টি।

এর গতিপথে থাকা এলাকাগুলোয় জারি রয়েছে সতর্কতা। অনেক শহরই বিদ্যুৎ বিচ্ছিন্ন। নিরাপদ আশ্রয়ে ৩ লাখ ৩২ হাজার মানুষকে সরানো হয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস, আরও কিছুদিন থাকবে এ বৈরী অবস্থা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ