আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ১১ দিন হাসি-কান্না নিষিদ্ধ

কিম জং-উন
কিম জং-উন

উত্তর কোরিয়ায় ১১ দিনের জন্য নাগরিকদের হাসি-কান্না, মদপান ও বিনোদনমূলক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির শীর্ষনেতা কিম জং উনের বাবা কিম জং ইলের ১০তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

উত্তর কোরিয়ার এক নাগরিকের বরাত দিয়ে রেডিও ফ্রি এশিয়া বলেছে, ‘শোক পালনের সময় আমাদের অবশ্যই মদপান, হাসি কিংবা বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা উচিত নয়।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানিয়েছেন, রাষ্ট্রীয় এই শোক পালনের সময় কোনো নাগরিকের স্বজন মারা গেলে জোরে কান্না করার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় শোক পালন শেষ হওয়ার পর ওই মৃতদেহ বাড়ি থেকে বের করতে দেওয়া হবে, এর আগে নয়।

তিনি বলেন, ‘শোক পালনের দিনগুলোতে কারো জন্মদিন হলে তাও উদযাপন করা যাবে না’ বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

উত্তর কোরিয়ার এই নাগরিক বলেন, ‘অতীতের দিনগুলোতে শোকের সময় মদ্যপান বা নেশা করেছিল এমন অনেককে গ্রেপ্তার করা হয়েছিল এবং আদর্শিক অপরাধী হিসাবে গণ্য করা হয়েছিল। তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং আর কখনও দেখা যায়নি।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ