আন্তর্জাতিক

বুস্টার ডোজ ওমিক্রন থেকে সুরক্ষায় কার্যকর: গবেষণা

ওমিক্রন, করোনার নতুন ভ্যারিয়েন্ট
ওমিক্রন, করোনার নতুন ভ্যারিয়েন্ট

করোনার ওমিক্রন ভ্যারিয়্যান্টে আক্রান্ত রোগীর ক্ষেত্রে কোভিড টিকার বুস্টার ডোজ ৮৫ শতাংশের মতো সুরক্ষা দিতে পারে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডনের একদল গবেষক ওমিক্রন নিয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে এ কথা জানিয়েছেন। বৃহস্পতিবার যুক্তরাজ্যে আট লাখ ৬১ হাজার ৩০৬ জনকে বুস্টার ডোজ অথবা তৃতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে।

তবে গবেষকেরা এও বলছেন, দ্রুত ছড়িয়ে পড়া নতুন ভ্যারিয়্যান্ট সম্পর্কে আরও বাস্তবতানির্ভর তথ্য পাওয়া পর্যন্ত এর কার্যকারিতা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এর পাশপাশি হালকা ও তীব্র পর্যায়ের ওমিক্রন আক্রান্তের বেলায় কী কী ঘটে, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞেরা।

তবে, এ সুরক্ষার মাত্রা আগের ভ্যারিয়্যান্টগুলোর চেয়ে কিছুটা কম। কিন্তু বুস্টার ডোজ প্রয়োগের মাধ্যমে বহু মানুষকে হাসপাতালে যাওয়া থেকে বিরত রাখা যাবে।

কোভিডের বিরুদ্ধে কীভাবে কাজ করতে হয়, তাতে সহায়তা করে টিকা। কিন্তু বর্তমানে যে টিকা দেওয়া হচ্ছে, সেগুলোর ওমিক্রন ভ্যারিয়্যান্টের সাপেক্ষে নকশা করা হয়নি।

ভাইরাসের সঙ্গে যুক্ত হয়ে তাকে শরীরের কোষে ছড়িয়ে পড়তে বাধা দেয় অ্যান্টিবডি। গবেষণায় দেখা গেছে, দুই ডোজ টিকাপ্রাপ্ত লোকজনের শরীরে ভাইরাসের বিরুদ্ধে এই অ্যান্টিবডির কার্যক্ষমতা ২০ থেকে ৪০ গুণ কম হয়।

ইম্পেরিয়ালের প্রাথমিক গবেষণায় দেখা গেছে, ওমিক্রনের বিরুদ্ধে টিকার কার্যকারিতা কম হয়ে যাবে। এমনকি, বুস্টার ডোজ দেওয়া থাকলেও ওমিক্রনে আক্রান্ত হয়ে মারাত্মক অসুস্থদের ক্ষেত্রে সুরক্ষা ৮০ থেকে ৮৫ দশমিক ৯ শতাংশ হতে পারে।

অন্যদিকে, ডেলটা ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়ে একই অবস্থা হলে তাদের বেলায় বুস্টার ডোজ দেওয়া থাকলে ৯৭ শতাংশ সুরক্ষা মেলে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ