আন্তর্জাতিক

সুপার টাইফুন রাই এর প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে ৭৫

ফিলিপাইনে টাইফুন
ফিলিপাইনে টাইফুন

সুপার টাইফুন রাইয়ের আঘাতে ফিলিপাইনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫-এ। নিখোঁজদের সন্ধানে এখনো চলছে উদ্ধার কাজ। স্থানীয় সময় রবিবার (১৯ ডিসেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

টাইফুনের আঘাতের পর দেশটির সেবু ও বোহোলে রাষ্ট্রীয় বিপর্যয় ঘোষণা করা হয়েছে। উদ্ধারকাজে যোগ দিয়েছেন ১৮ হাজারের বেশি সেনা ও জরুরি সেবাদান কর্মী।

বিধ্বস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অনেক বাড়িঘর। ভবনের পাশাপাশি রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। এছাড়াও বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে ভূমিধস। সুপার টাইফুন রাইয়ের আঘাতে দেশটির বিপর্যস্ত মধ্য ও দক্ষিণাঞ্চলে দেখা দিয়ে তীব্র খাদ্য ও পানি সংকট।

দেশটির জনপ্রিয় পর্যটন স্পট বোহোলের গভর্নর আর্থার ইয়াপ তার অফিসিয়াল ফেসবুক পেজে জানান, তার নিজের শহরে ৪৯ জন নিহত হয়েছেন। এখনো ১০ জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া, টাইফুনের সময় দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন আরও ১৩ জন। দুর্যোগকবলিত এলাকাগুলোর সঙ্গে এখনো যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ৪৮ জন মেয়রের মধ্যে মাত্র ২১ জনের কাছ থেকে এ পর্যন্ত খবর পেয়েছেন তারা। বন্যাকবলিত রাজ্যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

গত বৃহস্পতিবার পাঁচ মাত্রার ঘূর্ণিঝড় রাই দেশটির সিয়ারগাও দ্বীপে আঘাত হানে। এর আগেই নিরাপদে সরিয়ে নেয়া হয়েছিলো কয়েক লাখ মানুষকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ