আন্তর্জাতিক

বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে রকেট হামলা

বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে রকেট হামলা / Anadolu Agency
বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে রকেট হামলা / Anadolu Agency

ইরাকের রাজধানী বাগদাদে গ্রিন জোন লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয়েছে, যার একটি সেখানে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে বিস্ফোরিত হয়েছে।

ইরাকি নিরাপত্তা বাহিনীর বিবৃতির বরাত দিয়ে রোববার সকালে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরাকি নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে বলা হয়, দুটি রকেট ছোড়া হয়েছিল। কিন্তু, 'সি-র‌্যাম' প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একটি রকেট আকাশে থাকা অবস্থাতেই ধ্বংস করা হয় এবং দ্বিতীয়টি গ্রিন জোনে এসে পড়ে, যার আঘাতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

কোনো পক্ষ রকেট হামলার এই ঘটনায় এখন পর্যন্ত দায় স্বীকার করেনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ