আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ব্রেক্সিট মন্ত্রী লর্ড ফ্রস্টের পদত্যাগ

ব্রেক্সিট মন্ত্রী লর্ড ফ্রস্ট / BBC
ব্রেক্সিট মন্ত্রী লর্ড ফ্রস্ট / BBC

যুক্তরাজ্যে মন্ত্রিসভা থেকে ব্রেক্সিট মন্ত্রী লর্ড ফ্রস্ট পদত্যাগ করেছেন। দ্য মেইল অন সানডের বরাত দিয়ে বিবিসি জানায়, লর্ড ফ্রস্ট এক সপ্তাহ আগেই তার পদত্যাগপত্র দিয়েছেন। সেখানে তিনি কভিড মোকাবিলায় গৃহীত কর্মসূচির সঙ্গে আংশিকভাবে দ্বিমত পোষণ করেছেন।

লর্ড ফ্রস্ট ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার (ব্রেক্সিট) চুক্তি ও উত্তর আয়ারল্যান্ড প্রোটোকল নিয়ে যুক্তরাজ্যের আলোচনার নেতৃত্ব দিচ্ছিলেন।

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে লর্ড ফ্রস্ট চিঠিতে আরও লিখেছেন, আশা করি দ্রুত আমার পদত্যাগপত্রটি কার্যকর হবে। এ সময় তিনি দেশে একটি ‘স্বল্প-কর’ অর্থনীতি দেখার ইচ্ছা প্রকাশ করেন।

তিনি বলেন, আশা করি আমরা যত দ্রুত সম্ভব সেখানে যেতে পারব, যেখানে আমাদের পৌঁছানো দরকার। একটি হালকা নিয়ন্ত্রিত, স্বল্প কর, উদ্যোক্তা অর্থনীতি, আধুনিক বিজ্ঞান এবং অর্থনৈতিক পরিবর্তনের প্রান্ত আমাদের দরকার।

লর্ড ফ্রস্টের প্রতি প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, এ সরকার এবং দেশের প্রতি আপনার ঐতিহাসিক সেবার জন্য আমার অত্যন্ত গর্বিত হওয়া উচিত। / বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ