আন্তর্জাতিক

ফিলিপাইনে টাইফুনের আঘাত, নিহত বেড়ে ২০৮

ফিলিপাইনে টাইফুন / DW
ফিলিপাইনে টাইফুন / DW

ফিলিপাইনে এই বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুনে অন্তত ২০৮ জনের মৃত্যু হয়েছে। রবিবার সরকারী হিসাবে এ কথা বলা হয়। কর্তৃপক্ষ বিধ্বস্ত দ্বীপগুলোতে পানি ও খাদ্য পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে।

ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতির বাতাস নিয়ে আঘাত হানা শক্তিশালী টাইফুন রাই’কে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী টাইফুনগুলোর একটি হিসেবে বর্ণনা করা হচ্ছে। টাইফুনের কারণে দ্বীপ দেশটির সমুদ্র সৈকত এলাকার ৩ লাখের বেশী মানুষ তাদের বাড়িঘর ও রিসোর্ট ছেড়ে পালিয়েছে। ঝড়ের তাণ্ডবে দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলের অনেক এলাকা যোগাযোগ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিবিসি জানায়, টাইফুনের আঘাতের পর কিছু কিছু এলাকায় ভূমিধস এবং প্রচণ্ড বন্যা দেখা দিয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেক এলাকার ক্ষয়ক্ষতির তথ্য এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির সেই তথ্য এলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন আর্থার।

সোমবার পুলিশের দেওয়া তথ্যে বলা হয়েছে, ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে গত শুক্রবার শক্তিশালী টাইফুন রাই আঘাত হানার পর এখন পর্যন্ত ২০৮ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত হওয়া গেছে। এছাড়া টাইফুনে আহত হয়েছেন কমপক্ষে ২৩৯ জন এবং এখন পর্যন্ত ৫২ জন নিখোঁজ রয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ