আন্তর্জাতিক

মিয়ানমারে পাওয়া গেছে গণহত্যার ভিডিও, দেহাবশেষ

মিয়ানমারে গণহত্যা
মিয়ানমারে গণহত্যা

সাগাইং জেলায় গেলো জুলাই মাসে গণহত্যা চালিয়েছিল মিয়ানমার জান্তা। সম্প্রতি সেখানে ৪০ জনের দেহাবশেষ পাওয়া গেছে।

রোববার এ বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে তারা ১১ নজন প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি রেকর্ড করেছে। যাদের মধ্যে রয়েছেন অত্যাচার থেকে পালিয়ে বাঁচা এক ভুক্তভোগী। বিবিসিকে তারা দিয়েছেন ছবি ও ভিডিও।

তাদের বয়ান অনুসারে, হত্যাকাণ্ডের শিকার বেশিরভাগ মানুষ বয়সে তরুণ বা যুবক। বেধড়ক পিটিয়ে হত্যার পর জলমগ্ন কবরে লাশগুলো মাটিচাপা দেয়া হয়। নিহতের তালিকায় রয়েছে নারী ও শিশু।

চলতি মাসেই জান্তার বিরুদ্ধে জেলাটিতে গণহত্যা চালানোর অভিযোগ তোলে জাতিসংঘ এবং হিউম্যান রাইটস ওয়াচ।

ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী। জান্তা বিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছেন ১২শর বেশি মানুষ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ