যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে প্রচন্ড শীত ও ক্ষুধায় কষ্ট পাওয়া মানুষের পাশে দাঁড়াতে মানবিক ট্রাস্ট তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে বেশ কয়েকটি ইসলামিক রাষ্ট্র।
রবিবার পাকিস্তানে ইসলামাবাদে অরগানাইজেন অব ইসামিক কোঅপারেশন-ওআইসির বৈঠকে তহবিল গঠনের ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই তহবিল গঠন করা হবে। আফগানিস্তানের সংকট কাটাতে জরুরি পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
বৈঠকে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয়ান ইউনিয়ন এবং জাপানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বৈঠকে এক যৌথ বিবৃতিতে আফগানিস্তানের অর্থনৈতিক বিপর্যয় মোকাবিলায় বিদেশে জব্দ থাকা অর্থ ফেরত দেয়ার আহ্বান জানানো হয়।
তবে বিবৃতিতে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার বিষয়ে কিছু বলা হয়নি।