আন্তর্জাতিক

নাইজেরিয়ায় পশুচোরদের হামলায় ৩৮ নিহত

নাইজেরিয়ায় পশুচোরদের হামলায় ৩৮ নিহত
নাইজেরিয়ায় পশুচোরদের হামলায় ৩৮ নিহত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কদুনা রাজ্যে রোববার পৃথক তিনটি হামলায় ৩৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গবাদিপশু চোরের দল এ হামলা চালায়। এ সময় তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। দেশটির সংঘাতপূর্ণ এ অঞ্চলে এটি ছিল সর্বশেষ হামলার ঘটনা। খবর এএফপি’র।

এক বিবৃতিতে কনুদা রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ক কমিশনার সামুয়েল আরুয়ান বলেন, মটরসাইকেলে করে আসা ডাকাতরা গিওয়া জেলার কৌরান ফওয়া, মর্কি ও রিহায়া গ্রামে হামলা চালায়।

আরুওয়ান বলেন, ‘নিরাপত্তা সংস্থাগুলো এ তিন গ্রামে পৃথক হামলায় ৩৮ বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।’

তিনি আরো বলেন, ‘এ সময় চোরেরা বিভিন্ন ঘরবাড়ি, ট্রাক, গাড়ি এবং কৃষি পণ্য উৎপাদনের খামার জ্বালিয়ে দেয়।’

রোববার সন্ধ্যায় দেয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এ ‘জঘণ্য হত্যাযজ্ঞের’ নিন্দা জানিয়েছেন।

গত সপ্তাহে কদুনা রাজ্যে কয়েকবার ভয়াবহ হামলার ঘটনা ঘটে উল্লেখ করে তিনি হামলাকারীদের নির্মূলে যা করা প্রয়োজন তার সব কিছু করতে নিরাপত্তা ও গোয়েন্দা প্রধানদের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন।

এসব হামলায় নিহতদের মধ্যে ২৯ জনের পরিচয় জানা গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ