আন্তর্জাতিক

চিলির নতুন প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক

গ্যাব্রিয়েল বোরিক, প্রেসিডেন্ট, চিলি
গ্যাব্রিয়েল বোরিক, প্রেসিডেন্ট, চিলি

চিলির প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন বামপন্থী প্রার্থী গ্যাব্রিয়েল বোরিক। রোববার ভোট গণনা শেষে তাকে চিলির নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। নির্বাচনে তিনি দেশটির কট্টর ডানপন্থী রক্ষণশীল আইনপ্রনেতা জোসে অ্যান্তোনিও কাস্তকে পরাজিত করেন।

আগামী মার্চ মাসে চিলির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন গ্যাব্রিয়েল বোরিক।

প্রাথমিক ফলাফলে দেখা গেছে গ্যাব্রিয়েল বোরিক প্রায় ৫৬ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে জোসে অ্যান্তোনিও কাস্ট পেয়েছেন ৪৫ শতাংশ ভোট।

বিবিসির খবরে বলা হয়, গ্যাব্রিয়েল বোরিকের বয়স বর্তমানে ৩৫ বছর। নির্বাচনে জয়ের ফলে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধানদের একজন হবেন। এছাড়া গ্যাব্রিয়েল বোরিক দক্ষিণ আমেরিকার দেশ চিলির সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

এদিকে গ্যাব্রিয়েল বোরিকের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। এ সময় তারা একে অন্যকে সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

টেলিভিশনে প্রচারিত এক ভাষণে গ্যাব্রিয়েল বোরিক বলেন, ‘আমি চিলির প্রতিটি নাগরিকের প্রেসিডেন্ট হব। আমি আমার দায়িত্ব পালনে সব সময় চেষ্টা করব।’ / বিবিসি, আল-জাজিরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ