আন্তর্জাতিক

ওমিক্রনে প্রথম মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র

ওমিক্রনে প্রথম মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র
ওমিক্রনে প্রথম মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র

করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রথম এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হ্যারিস কাউন্টিতে ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথম প্রাণহানির ঘটনা ঘটে। মৃত ওই ব্যক্তি করোনার টিকা নেননি বলে জানা গেছে।

অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

টেক্সাস অঙ্গরাজ্যের হ্যারিস কাউন্টির স্বাস্থ্য অধিদফতর এক বিবৃতিতে জানিয়েছে, ওমিক্রনে আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। করোনা টিকা না নেওয়ার কারণে আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

এদিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের প্রধান ধরন হয়ে উঠেছে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্তদের ৭৩ শতাংশেরও বেশি মানুষ ওমিক্রনের কারণে সংক্রমিত হয়েছেন।

সিডিসি জানিয়েছে, শনিবার পর্যন্ত গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের মধ্যে ৭৩ দশমিক ২ শতাংশই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত।

নভেম্বরের শেষে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের পর দ্রুত তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে থাকে।

যুক্তরাজ্যসহ ইউরোপের বহু দেশে ভেঙেছে সংক্রমণের রেকর্ড। এই পরিস্থিতিতে আবারও কঠোর বিধিনিষেধের দিকে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ।

এদিকে যুক্তরাষ্ট্রে ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর দেশের সীমান্ত বন্ধ করেননি প্রেসিডেন্ট জো বাইডেন।

এই পরিস্থিতিতে মঙ্গলবার দেশের করোনা পরিস্থিতি ও ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন প্রেসিডেন্ট জো বাইডেন। / রয়টার্স

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ