আন্তর্জাতিক

মাদাগাস্কার উপকূলে জাহাজ ডুবে নিহত ১৭

মাদাগাস্কার উপকূলে জাহাজ ডুবি / Khaleej Times
মাদাগাস্কার উপকূলে জাহাজ ডুবি / Khaleej Times

পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের উত্তর-পূর্ব উপকূলে অবৈধভাবে ১৩০ জন যাত্রী বহনকারী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।এ ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে এবং ৬৮ জন এখনও নিখোঁজ রয়েছে। জাহাজে ছিদ্রের কারণে জাহাজটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

মাদাগাস্কারের মেরিটাইম অ্যান্ড রিভার পোর্ট এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মহাসাগর থেকে অন্তত ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সোমবার ফ্রান্সিয়া নামের এ জাহাজটি পূর্ব মানানারা উত্তর জেলার আন্তানম্বে শহর ছেড়েছিল। এটি দক্ষিণে সোনিয়ারানা ইভঙ্গো বন্দরের দিকে যাচ্ছিল।

আফ্রিকার এই দেশটির বন্দর কর্তৃপক্ষের প্রধান জ্যঁ এডমান্ড রান্দ্রিয়ানানতেনাইনা জানিয়েছেন, ডুবে যাওয়া নৌকাটি মূলত কার্গো ভেসেল হিসেবে বা পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হতো। তবে সোমবার সেটি অবৈধভাবে যাত্রী নিয়েছিল।

তিনি আরও বলেন, আমরা যে তথ্য সংগ্রহ করতে পেরেছি সে অনুযায়ী ইঞ্জিন রুমে পানি ঢুকেছিল। পানি বাড়তে শুরু করেছে এবং এটি পুরো ইঞ্জিন রুমকে ডুবিয়ে দেয়।

নিখোঁজদের খোঁজে জাতীয় নৌবাহিনী ও মেরিটাইম এজেন্সির তিনটি নৌকা তল্লাশি চালিয়ে যাচ্ছে। এছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবকরাও উদ্ধার কাজে সহায়তা করছে। / এবিসি নিউজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ