আন্তর্জাতিক

ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন

টেড্রোস আধানোম গেব্রেইয়েসুস, প্রধান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)
টেড্রোস আধানোম গেব্রেইয়েসুস, প্রধান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়েছে। নতুন এই ভ্যারিয়েন্ট ডেল্টার চেয়েও দ্রুত ছড়াচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এরই মধ্যে যারা টিকা নিয়েছেন তারা করোনার নতুন এই ধরনে সংক্রমণ হচ্ছেন। এমনকি যারা করোনা থেকে সুস্থ হয়েছেন তারাও আক্রান্ত হচ্ছেন ওমিক্রনে। সোমবার আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির প্রধান টেড্রোস আধানোম গেব্রেইয়েসুস এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় উল্লেখযোগ্যভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন। এর ধারাবাহিক প্রমাণ আমাদের কাছে রয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ওমিক্রনের কারণে নতুন করে বিশ্বের বিভিন্ন দেশ কঠোর লকডাউন বহাল করতে বাধ্য হচ্ছে। এর মধ্যে নেদারল্যান্ডস হলো ইউরোপের প্রথম কোনো দেশ যারা ফের লকডাউন আরোপ করেছে।

এছাড়া ফ্রান্স, অস্ট্রিয়া, সাইপ্রাস এবং জার্মানি ভ্রমণ নিষেধাজ্ঞা কঠোর করেছে। কোনো কোনো দেশ আবার বাতিল করেছে ক্রিসমাস বা বড়দিনের উৎসব।

কানাডার দ্বিতীয় সর্বাধিক জনবহুল প্রদেশ কুইবেকে বার, জিম এবং ক্যাসিনো বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া নির্দেশ দেওয়া হয়েছে জনগণকে বাড়ি থেকে কাজ করার।

অপরদিকে সতর্কতা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘নো-ফ্লাই’ এর তালিকায় যুক্ত করেছে ইসরায়েল।

রয়টার্সের খবরে বলা হয়, ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে এ পর্যন্ত ১২ জন মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন আরও শতাধিক। প্রতিবেশী অনেক দেশের তুলনায় সেখানে ওমিক্রন ছড়াচ্ছে দ্রুত। এদিকে করোনা মহামারির প্রথম ঢেউয়ের চরম আঘাত থেকে শিক্ষা নিয়ে ইতালি আগেভাগেই কড়াকড়ি আরোপ করতে চলেছে।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতেও ওমিক্রন শনাক্ত হয়েছে। দেশটি একটি ‘লাল তালিকা’ তৈরি করেছে। যেখানে ঝুঁকিপূর্ণ হিসেবে যুক্তরাজ্য, গোটা ইউরোপ, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরায়েলকে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, আগের ধরনগুলোর তুলনায় ওমিক্রন অনেক বেশি সংক্রামক হলেও এটি কতটা গুরুতর অসুস্থ করে, তা এখনো নিশ্চিত নয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ