আন্তর্জাতিক

দুই জার্মান কূটনীতিককে বহিস্কার করেছে রাশিয়া

দুই জার্মান কূটনীতিককে বহিস্কার করেছে রাশিয়া
দুই জার্মান কূটনীতিককে বহিস্কার করেছে রাশিয়া

জার্মানির একটি আদালতের দেয়া রুলিং প্রেক্ষিতে পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে সোমবার দুইজন জার্মান কূটনীতিককে বহিস্কার করেছে রাশিয়া। এরআগে রাশিয়ার দুই কূটনীতিককে বহিস্কার করেছিল জার্মানী।

আদালতের রায়ের সূত্রে এএফপি’র সংবাদ প্রতিবেদনে বলা হয়, মস্কো ২০১৯ সালে বার্লিনের একটি পার্কে সাবেক এক চেচেন কমান্ডারকে গুপ্তহত্যার নির্দেশ দিয়েছিল।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জার্মান রাষ্ট্রদূতকে জানানো হয়েছে যে, পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে রাশিয়ায় জার্মান দূতাবাসের দুই কূটনীতিককে বহিস্কার করা হয়েছে। তবে এ দুই কূটনীতিক কখন রাশিয়া ত্যাগ করবেন, সে ব্যাপারে বিবৃতিতে কিছু বলা হয়নি।

মন্ত্রণালয় আরো জানায়, এমন পদক্ষেপ গ্রহণ করে বার্লিন গত সপ্তাহে রাশিয়ার দুই কূটনীতিককে বহিস্কার করেছিল, তার ‘কঠোর প্রতিবাদ’ জানানো হলো।

মস্কোর এমন ঘোষণার পর বার্লিন জানায়, রাশিয়ার সিদ্ধান্ত দু’দেশের মধ্যে সম্পর্কের আবারো টানাপোড়েন সৃষ্টি করবে। সোমবার জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুৃখপাত্র বলেন, এ পদক্ষেপ বিস্ময়কর না হলেও এটিকে জার্মান সরকার সম্পূর্ণভাবে অযৌক্তিক হিসেবে দেখছে।

বার্লিনের বিচারকরা গত সপ্তাহে রাশিয়ার নাগরিক ভাদিম ক্রাসিকভ ওরফে ভাদিম সকোলভকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ২০১৯ সালে বার্লিনের একটি পার্কে ৪০ বছর বয়সী জর্জিয়ার নাগরিক টর্নিক কাভতারাসভিলিকে গুলি করে হত্যা করায় তিনি দোষী সাব্যস্ত হন। ক্রেমলিন বিরোধী হওয়ার ‘প্রতিশোধের’ অংশ হিসেবে তাকে হত্যা করা হয় বলে এক বিচারক জানান।

তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানায়, মস্কো এ হত্যার ঘটনায় তাদের জড়িত থাকার কথা দৃঢ়ভাবে প্রত্যাখান করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ