আন্তর্জাতিক

সুদানে গুলিতে আরও ২ আন্দোলনকারীর মৃত্যু

সুদানে গুলিতে আন্দোলনকারীর মৃত্যু / Anadolu Agency
সুদানে গুলিতে আন্দোলনকারীর মৃত্যু / Anadolu Agency

সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে ফুঁসছে সুদান। দেশটিতে বিক্ষোভ করেছেন লাখো মানুষ। মঙ্গলবারও (২১ ডিসেম্বর) নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও দু’জনের মৃত্যু হয়। এতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৪৭ জনে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংগঠন জানিয়েছে, দেশব্যাপী বিক্ষোভ-সমাবেশ চলাকালে অন্তত ১৩টি গণধর্ষনের তথ্য পাওয়া গেছে। বিবৃতি অনুসারে, সবগুলো কাণ্ডের সাথেই জড়িত সেনা সদস্যরা। রাজধানীর প্রেসিডেন্সিয়াল প্যালেসের সামনে আন্দোলনকারীরা অবস্থান ধর্মঘট করছিলেন। কিন্তু সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানে ছত্রভঙ্গ হয়ে যায় আয়োজন। এসময়, এলোপাতাড়ি গুলি, কাঁদানে গ্যাস, জলকামান ছোঁড়া হয়। খার্তুম এবং ওমদুরমান শহরে প্রাণ হারান দু’জন।

উল্লেখ্য, গেল ২৫ অক্টোবর অভ্যুত্থানের মাধ্যমে আফ্রিকান দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। বন্দি করে প্রধানমন্ত্রীসহ শীর্ষস্থানীয় নেতাদের। কয়েক সপ্তাহ পরই, সরকার প্রধানের দায়িত্ব ফিরে পান আবদাল্লাহ্ হামদক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ