আন্তর্জাতিক

বিবাহবিচ্ছেদে গুণতে হবে ৬ হাজার কোটি টাকা

দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম / The Guardian
দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম / The Guardian

বিবাহবিচ্ছেদের জন্য দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমকে ৫০ কোটি পাউন্ড অর্থাৎ প্রায় ৬ হাজার কোটি টাকা দিতে হবে তার সাবেক স্ত্রী প্রন্সেস হায়া এবং তাদের দুই সন্তানকে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিবাহবিচ্ছেদে এই অর্থের পরিমাণ নির্ধারণ করে দেন যুক্তরাজ্যের একটি আদালত।

রায়ে বিচারক মুর বলেন, হায়া ও তার সন্তানদের জন্য প্রধান হুমকি এসেছে শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের কাছ থেকে, যিনি সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীও।

২০১৯ সালে হায়া তার দুই সন্তান নিয়ে যুক্তরাজ্যে পালিয়ে আসেন। তিনি জানান, শেখ মোহাম্মদ তার দুই মেয়ে শেখ লতিফা ও শেখ শামসাকে অপহরণ করিয়েছেন, এতে তিনি নিজের জীবন নিয়ে শঙ্কার মধ্যে আছেন।

রায়ে বলা হয়, প্রতিবছর তাদের দুই সন্তানের প্রত্যেককে ৫৬ লাখ পাউণ্ড দিতে হবে, যা সুরক্ষার জন্য ২৯ কোটি পাউণ্ডের ব্যাংক গ্যারান্টি রাখা হবে।

এ ছাড়া শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের দেওয়া এই অর্থে ব্রিটেনে প্রিন্সেস হায়ার বিলাসবহুল ফ্ল্যাট রক্ষণাবেক্ষণের খরচ, নিরাপত্তার ব্যয়, ছুটি কাটানোর খরচ, নার্স-আয়ার বেতন, বুলেটপ্রুফ গাড়ি এবং তার পালিত ঘোড়া ও অন্যান্য প্রাণীর খরচও অন্তর্ভুক্ত রয়েছে।

৪৭ বছর বয়সী প্রিন্সেস হায়া জর্ডানের সাবেক রাজা হুসেইনের মেয়ে। তিনি শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের ছয় স্ত্রীর মধ্যে সবার চেয়ে ছোট। / দ্যা গার্ডিয়ান

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ