আন্তর্জাতিক

ইউরোপে দ্রুত ওমিক্রন ছড়িয়ে পড়বে: ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)

ইউরোপে ওমিক্রন ধরন ছড়িয়ে পড়ায় করোনা’র সংক্রমণ ‘উল্লেখযোগ্য হারে’ বেড়েছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) ইউরোপীয় অঞ্চলের প্রধান হ্যান্স ক্লুগ। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি আরেকটি ঝড় আসছে। সুরক্ষার জন্য ব্যাপকভাবে বুস্টার ডোজ প্রদানেরও পরামর্শ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে হ্যান্স ক্লুগ বলেন, নভেম্বরের শেষের দিকে এটি দেখা দেওয়ার পর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের ৫৩টি দেশের মধ্যে ৩৮ট দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে। এরমধ্যে ডেনমার্ক, পর্তুগাল ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে প্রভাব বিস্তার করেছে।

ক্লুগ বলেন, কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপীয় অঞ্চলের আরও কয়েকটি দেশে ওমিক্রন দাপট দেখাবে। ইতিমধ্যে দুর্বল হয়ে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে আরও কিনারায় ঠেলে দেবে।

হ্যান্স ক্লুগ বলেন, করোনা’র নতুন এই ভ্যারিয়েন্টের সংক্রমণের কারণে হাসপাতালগুলো ভরে উঠতে পারে। স্বাস্থ্যব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সেবাগুলো হুমকির সম্মুখীন হতে পারে। ইউরোপের দেশগুলোর সরকার ও কর্তৃপক্ষকে এখনই এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

ইউরোপে এরই মধ্যে কয়েকটি দেশ নতুন ধরন নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। জার্মানি অনুষ্ঠান সংক্ষেপ করাসহ বড়দিন পরবর্তী নতুন বিধি-নিষেধ আরোপ করেছে। এদিকে, পর্তুগাল ২৬ ডিসেম্বর থেকে পানশালা ও নাইটক্লাবগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত হোম অফিস বাধ্যতামূলক করেছে। একই সংগে ১০ জনের বেশি জনসমাগম নিষিদ্ধ করেছে দেশটি।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় শনাক্ত ওমিক্রন (বি.১.১৫২৯) ডেলটার চেয়েও বেশি সংক্রামক বলে বিশেষজ্ঞরা মতামত প্রকাশ করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ধরন সম্পর্কে সতর্ক করেছে। যুক্তরাজ্যসহ অনেক দেশ দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা এবং লেসোথোর সংগে যোগাযোগ বন্ধ করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ