আন্তর্জাতিক

মিয়ানমারে খনি ধ্বসে নিখোঁজ কমপক্ষে ৭০

মিয়ানমারে খনি ধ্বস / Euronews
মিয়ানমারে খনি ধ্বস / Euronews

মিয়ানমারে উত্তরাঞ্চলের একটি জেড পাথরের খনি ধসে কমপক্ষে ৭০ জন নিখোঁজ রয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার ভোর ৪টার দিকে কাচিন রাজ্যের হাকান্ত এলাকায় খনি ধসের ঘটনা ঘটে। ওই এলাকায় উদ্ধারকাজ চলছে। ধারণা করা হচ্ছে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সবাই অবৈধ খনির শ্রমিক।

বিশ্বে জেড পাথরের সবচেয়ে বড় উৎস মিয়ানমার। কিন্তু প্রায় সারা বছর ধরেই এর বিভিন্ন খনিতে দুর্ঘটনার খবর পাওয়া যায়। হাকান্ত এলাকায় জেড খনিতে কাজ করা নিষিদ্ধ। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষের বিধিনিষেধ উপেক্ষা করে প্রায় সেখানে খনিতে কাজ চালানো হয়।

মাত্র কয়েকদিন আগেই হাকান্ত এলাকায় ভূমিধসে কমপক্ষে ১০ জন খনির শ্রমিক নিখোঁজ হন। তারা সবাই অদক্ষ ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ