আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে এক সপ্তাহে ১৬০ অভিবাসীর মৃত্যু

লিবিয়া উপকূলে অভিবাসীর মৃত্যু
লিবিয়া উপকূলে অভিবাসীর মৃত্যু

লিবিয়ার সমুদ্র উপকূলে গত এক সপ্তাহে তাদের বিভিন্ন নৌকা ডুবে কমপক্ষে ১৬০ অভিবাসীর মৃত্যু ঘটেছে। মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) একথা জানায়। খবর এএফপি’র।

জেনেভা ভিত্তিক জাতিসংঘের এ সংস্থার মুখপাত্র সাফা মসাহলি বলেন, ‘গত সপ্তাহে লিবিয়ার মধ্য ভূমধ্যসাগরীয় উপকূলে কমপক্ষে ১৬০ জন প্রাণ হারিয়েছে।’

টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘চলতি বছর এ রুটে বিভিন্ন নৌকা ডুবির ঘটনায় প্রায় দেড় হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে।’

আইওএম জানায়, ১২ থেকে ১৮ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সমুদ্র পথ থেকে আটক বা উদ্ধার করা হয় ৪৬৬ অভিবাসন প্রত্যাশিকে। পরে তাদেরকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়।

দারিদ্র্য ও সংঘাত থেকে মুক্তি পেতে ইউরোপে যাওয়ার চেষ্টা কারি অভিবাসীদের কাছে লিবিয়া একটি গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়েছে। ২০১১ সালে ক্ষমতাচ্যূত হয়ে মোয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ায় অভিবাসন প্রত্যাশীদের আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দেয়া অনেকটা সহজ হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ