আন্তর্জাতিক

ফাইজারের মুখে খাওয়ার ওষুধ অনুমোদন পেলো যুক্তরাষ্ট্রে

ফাইজারের মুখে খাওয়ার ওষুধ অনুমোদন পেলো যুক্তরাষ্ট্রে
ফাইজারের মুখে খাওয়ার ওষুধ অনুমোদন পেলো যুক্তরাষ্ট্রে

করোনা চিকিৎসায় ফাইজারের মুখে খাওয়ার ওষুধ ব্যবহারের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র। এটি করোনা চিকিৎসায় যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া প্রথম অ্যান্টিভাইরাল ওষুধ। দেশটির স্থানীয় সময় বুধবার (২২ ডিসেম্বর) এফডিএ এই অনুমোদনের কথা জানায়।

চিকিৎসকের পরামর্শ নিয়ে ১২ বছরের ঊর্ধ্বে করোনা আক্রান্তরা সেবন করতে পারবে অ্যান্টিভাইরাল প্যাক্সলোভিড ট্যাবলেট। এমন সময় ওষুধের অনুমোদন দেয়া হলো যখন ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে দেশটিতে সংক্রমণ ঊর্ধ্বমুখী। ফাইজারের সাথে ১ কোটি কোর্স ওষুধের জন্য চুক্তি করেছে মার্কিন সরকার। প্রতি কোর্সের দাম ধরা হয়েছে ৫৩০ ডলার। ২০২২ সালের মধ্যে প্যাক্সলোভিডের ১২ কোটি পিল উৎপাদনের লক্ষ্য ফাইজারের।

প্রতিষ্ঠানটির ক্লিনিক্যাল পরীক্ষার ফলাফলে দেখা যায়, গুরুতর অবস্থা বা হাসপাতালে যাওয়ার প্রয়োজনীয়তা ঠেকাতে ৯০ শতাংশ কার্যকর এই ওষুধ। সাম্প্রতিক গবেষণায় ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও কার্যকারিতার প্রমাণ মিলেছে।

এ ওষুধ দিনে দুইবার তিনটি করে মোট ৫ দিন খেতে হবে। সে হিসেবে একজন রোগীকে ডোজ পূর্ণ করতে মোট ৩০টি ওষুধ খেতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ