আন্তর্জাতিক

ভারতের পাঞ্জাবের রাজ্যে আদালত ভবনে বিস্ফোরণে ২ জন নিহত

পাঞ্জাবের আদালত ভবনে বিস্ফোরণ / eastmojo
পাঞ্জাবের আদালত ভবনে বিস্ফোরণ / eastmojo

ভারতের পাঞ্জাবের রাজ্যে একটি আদালত ভবনে বিস্ফোরণে অন্তত ২ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে চারজন। এদের সবার অবস্থা আশঙ্কাজনক।

পাঞ্জাবের লুধিয়ানা জেলার আদালত ভবনের ভেতরে বিস্ফোরণে দু’জন নিহত ও আরও চারজন গুরুতর আহত হয়েছেন হেয়েছেন জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি । লুধিয়ানা শহরের কেন্দ্রে জেলা কমিশনারের কার্যালয়ের পাশেই আদালত ভবনের অবস্থান।

জেলার আদালত ভবনের দুই তলার বাথরুমে স্থানীয় সময় বেলা ১২টা ২২ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে তীব্রতার মাত্রা ছিল অনেক বেশি। যে কারণে বাথরুমের দেওয়াল এবং আশপাশের কক্ষের জানালার কাঁচ ভেঙে পড়েছে। ভবনের দ্বিতীয় তলায় আটটি আদালত কক্ষ আছে। বিস্ফোরণের পর ওই ভবনের সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ ওই এলাকা ঘিরে ফেলেছে এবং ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি দেখা গেছে।

বিস্ফোরণে যারা গুরুতর আহত হয়েছেন তাদের মধ্যে আরএস মন্ড নামের আদালতের একজন আইনজীবীও রয়েছেন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আইনজীবীরা গত কয়েকদিন ধরে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ধর্মঘট পালন করে আসছেন এবং সে কারণে বৃহস্পতিবার আদালতে আইনজীবীদের উপস্থিতি অন্য যেকোনো দিনের তুলনায় কম ছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ