আন্তর্জাতিক

মিয়ানমারে ৩০ জনকে গুলি করে ও পুড়িয়ে হত্যা

মিয়ানমারের কায়াহ প্রদেশে পুড়িয়ে দেয়া গাড়ি / The Guardian
মিয়ানমারের কায়াহ প্রদেশে পুড়িয়ে দেয়া গাড়ি / The Guardian

মিয়ানমারের কায়াহ প্রদেশে গুলি করে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিককে হত্যা করেছে সামরিক বাহিনী। পরে পুড়িয়ে দেয়া হয় তাদের মরদেহ। এমন দাবি, স্থানীয় একটি মানবাধিকার সংগঠনের।

মানবাধিকার সংগঠনটি জানায়, শনিবার (২৫ ডিসেম্বর) হিপ্রুসো শহরের কাছাকাছি একটি গ্রামে হয় এ ঘটনা। ৩০টির বেশি পুড়ে যাওয়া মরদেহ মিলেছে সেখানে। নিহতদের মধ্যে নারী, বৃদ্ধ ও শিশুও রয়েছে। পুড়িয়ে দেয়া হয় তাদের বহনকারী গাড়িগুলোও।

রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করা হয়, গুলি করে অনির্দিষ্ট সংখ্যক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। তারা সবাই অস্ত্রধারী ছিল। নিহতরা বিদ্রোহী সশস্ত্র বাহিনীর সদস্য ছিল বলেও দাবি করা হয়। বলা হয়, সামরিক বাহিনীর নির্দেশের পরও থামেনি সাতটি গাড়িতে থাকা বিদ্রোহীরা।

অঞ্চলটিতে অন্যতম বিদ্রোহী গোষ্ঠী কারেনি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স জানায়, নিহতরা তাদের দলের সদস্য নয়, বরং সাধারণ মানুষ। অস্থিতিশীলতার জেরে দেশ ছেড়ে পালাতে চাইছিলো তারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ