আন্তর্জাতিক

কঙ্গোতে বড়দিনের অনুষ্ঠানে আত্মঘাতী হামলায় নিহত ৬

কঙ্গোতে বড়দিনের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা / BBC
কঙ্গোতে বড়দিনের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা / BBC

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে একটি রেস্টুরেন্টে বড়দিনের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৬ জনের নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর বেনী’র জনাকীর্ণ একটি রেস্টুরেন্টে শনিবার এ হামলার ঘটনায় ১৩ জন আহত হয়। / বিবিসি

পুলিশ হামলাকারীকে ভবনের ভেতরে প্রবেশের প্রতিহত করার চেষ্টা করলেও তিনি ভবনটির প্রবেশ দ্বারে ছুটে গিয়ে বোমা বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় হামলাকারীসহ ৬ জন নিহত হয়েছে।

এএফপি’কে দেয়া এক সাক্ষাৎকারে স্থানীয় রেডিও উপস্থাপক নিকোলাস একিলা বলেন, তিনি সেখানে ছিলেন। পার্ক করা একটি মোটরবাইক হঠাৎ স্টার্ট দেয়ার পরপরই বিকট শব্দ হয়।

এ ঘটনার পর স্থানীয় অধিবাসীদের নিজেদের বাড়িতে অবস্থানের নির্দেশনা দিয়েছে স্থানীয় সামরিক বাহিনী।

এ হামলার জন্য জঙ্গীগোষ্ঠী এলাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ)কে দায়ী করেছে কঙ্গোর কর্তৃপক্ষ। এ গোষ্ঠীর সাথে আইএস’র সংশ্লিষ্টতার কথাও জানান তারা। তবে এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ।

সাম্প্রতিক সময়ে বেনী শহরে বারংবার সামরিক বাহিনীর সাথে ইসলামপন্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে আসছিলো বলে জানায় বিবিসি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ