সৌদি আরবে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। শুক্রবার (২৪ ডিসেম্বর) সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান শহরে হুতিদের ওই মিসাইলটি আঘাত করে।
মধ্যপ্রাচ্যের এই দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার(২৪ ডিসেম্বর) হুতিদের করা ওই হামলায় নিহত দুই জনের একজন সৌদি নাগরিক এবং অন্যজন ইয়েমেনের নাগরিক। এছাড়া হামলায় আরও ৭ জন আহত হয়েছেন। আহতদের ৬ জন সৌদির এবং একজন জাজান শহরের বাঙালি বাসিন্দা। তবে আহত ওই বাঙালি ব্যক্তি বাংলাদেশি নাগরিক কি না নিশ্চিত হওয়া যায়নি।
এছাড়া হামলায় মোট ১২টি গাড়ি এবং দু’টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে শনিবার(২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: