গ্রিসের উপকূলে কয়েকটি নৌ দুর্ঘটনায় অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। নিহতরা সবাই শরণার্থী বলে জানিয়েছে উদ্ধার কর্মীরা।
আল জাজিরার খবরে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় পারোস দ্বীপের কাছে নৌকা উল্টে ও ডুবে যাওয়ার পর তিন নারী ও শিশুসহ ১৬ জনের মরদেহ উদ্ধার উদ্ধার করা হয়। এছাড়া জীবিত উদ্ধার করা হয় ৬৩ জনকে। বেঁচে যাওয়া ব্যক্তিরা জানান, নৌকাটিতে ৮০ জনের মতো যাত্রী ছিল। কোস্টগার্ডের ধারণা, এসব নৌকার শরণার্থী যাত্রীরা তুরস্ক থেকে ইতালি যাচ্ছিলেন।
এজিয়ান সাগর থেকে একদিনে কয়েকটি নৌ দুর্ঘটনায় পড়ে নিহত ৩০ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: